মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২৬ মে ২০ ২৫
৮:৫১ অপরাহ্ণ

কমলগঞ্জে ভাইকে বাঁচাতে ঘা'ত'কদের ছু.'রি'ঘা'তে খু.'ন হল স্কুল শিক্ষিকা বোন, আ'হ'ত -৩ আ.'টক -৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষ। সোমবার সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নে ভাষাণীগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। শিক্ষিকা রোজিনা বেগম (৩০) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে দীর্ঘ এক বছর ধরে জমিজমা নিয়ে শিক্ষিকা রোজিনা পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিল।

আব্দুর রহিমসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনার দিন জমি দখল করে এক্সেভলেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এসময় নিহতের বড় ভাই হারুন মিয়া (৪০) ও তার স্ত্রী লুভনা বেগম (৩৪) বাধা দিলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে আজবর মিয়া, মোতাই মিয়াসহ একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।

এসময় হারুনের ভগ্নিপতি জালাল হোসেন (৪৮) ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম (৩০) এগিয়ে গেলে কতিপয় রেজাউল করিম সাগর আব্দুর রহিম ও তার শেলক আজবর মিয়া ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরও আঘাত করে। এ সময় ছোট বোন রোজিনা বেগম ছুরিকাহত হয়ে ঘটনা¯স্থলেই নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত হন জালাল হোসেন, হারুন মিয়া ও তার স্ত্রী লুভনা বেগম।

ঘটনার পরে এলাকাবাসীর সহযোগিতায় আব্দুর রহিম, মনির মিয়া ও মোতাই মিয়া এ তিন জনকে আটক করছে পুলিশ। তবে তবে এ ঘটনার মূল অভিযুক্ত রেজাউল করিম সাগর ও আজবর মিয়া পলাতক রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) আনিস আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনসহ পুলিশের একটি দল। কমলগঞ্জ থানায় ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা |

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ