১১:৩৮ অপরাহ্ণ
সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের নয়া সভাপতি মনা, সেক্রেটারি আজিম
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ "সাদাপাথর ফটোগ্রাফি ক্লাব"র ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে ক্লাবের উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান তাদের নাম ঘোষণা করেন।
এবারের কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ভোলাগঞ্জ গ্রামের আজিম আহমদ আকাশ।
২৩ সদস্যের কার্যকরি কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম নোমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, রানা আহমদ, আব্দুল বারিক, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক সুমন শাহ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ জয়, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তানজির, আলেক মাহমুদ, প্রচার সম্পাদক মুহিবুর রহমান, সহ প্রচার সম্পাদক মুহাইমিন আহমদ, ক্রীড়া সম্পাদক পাভেল আহমদ, পর্যটন বিষয়ক সম্পাদক রতন মিয়া, দপ্তর সম্পাদক আজিজুল আহমদ, সিনিয়র সদস্য ফারুক আহমদ ১, সিনিয়র সদস্য এখলাছ আহমদ ২, কার্যকরী সদস্য আজহারুল ইসলাম রুকন, নয়ন আহমদ, সাব্বির আহমদ, নাজিম আহমদ ও শরীফ আহমদ। এর আগে প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এখলাছ আহমদকে ফুলেল তোড়া ও সম্মাননা স্মারক ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেন আগত অতিথিরা। ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় সাবেক সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, হাজী আবুল বশর, আব্দুল হাছিব, আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদ, ফজল আহমদ, শফিক আহমদ, লিটন আহমদ মেম্বার, আক্তারুজ্জামান নোমান, শৈবাল শাহরিয়ার সাজন, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব প্রমুখ। ক্লাবের নয়া সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ফটোগ্রাফারদের জীবন-মান উন্নয়ন এবং কোম্পানীগঞ্জের পর্যটন শিল্পকে প্রমোট করবে সাদাপাথর ফটোগ্রাফি ক্লাব। এজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন। ক্লাবের জন্য নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।