শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
রাজেশ ভৌমিক, মৌলভীবাজার:
১৭ এপ্রিল ২০ ২৬
৯:০ ০ অপরাহ্ণ

জলাবদ্ধতা নিরসনে শ্রীমঙ্গলে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিয়াছড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় আলিয়াছড়া এলাকায় ইনাই মিয়ার বাড়ির পাশ থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ অংশে চিরুয়া নদীর মুখ পর্যন্ত খাল পুনঃখনন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া খাল পুনঃখননের পাশাপাশি দুই পাড়ে বাঁধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে।

এর ফলে লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমিতে নতুন করে চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে যেখানে কৃষিকাজ সম্ভব হয়নি, সেখানে এ প্রকল্প নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ