শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
৩০ জুন ২০ ১৯
৬:৫২ অপরাহ্ণ

আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলার শিকার হলেন শিবির কর্মী মাহফুজ আহমদ চৌধুরী

 স্টাফ রিপোর্ট:: সিলেট নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্মী মাহফুজ আহমদ চৌধুরী।

আজ রোববার (৩০ জুন) বিকেলে উপশহরের এবিসি পয়েন্ট ঘটে এ ঘটনার সূত্রপাত হয়। আহত মাহফুজ সাবেক জামায়াত নেতা মরহুম হেলাল আহমদ চৌধুরী ও মনোয়ারা বেগম চৌধুরীর ছেলে।

সূত্রে জানা যায়, শিবির কর্মী মাহফুজের বর্তমান সরকার বিরোধী কর্মকান্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ফলশ্রুতিতে সিলেট জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নজরে আসেন তিনি।

ঘটনার দিন কলেজ শেষে বাড়ি ফেরার পথে মাহফুজের রিকশার গতিরোধ করে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীরা।

এসময় শিবির কর্মী মাহফুজ আহমদ চৌধুরীকে হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে প্রায় ৭-৮ মিনিটের মতো বেধড়ক পেটান আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ঘটনাস্থলে শিবির কর্মী মাহফুজ অজ্ঞান হয়ে পড়েন, পরে পুশিল এসে মাহফুজকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে ভর্তি করান।

জানা যায়, ফাহিম আহমদ এবং আশিক খান সাদিকের নেতৃত্বে শিবির কর্মী মাহফুজের উপর এই অতর্কিত হামলা হয়।

শারীরিক এই হামলার আগে বিভিন্ন সময় মাহফুজকে হুমকি-ধামকি দেয়া হয় এমনটা জানায় তার পরিবার।

মাহফুজের উপর নির্মম এই হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানান তার সহকর্মীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ