মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১ মে ২০ ২৫
১০ :০ ৩ অপরাহ্ণ

কমলগঞ্জে জীবন উন্নয়ন মাধবপুর অটোরিকশা চালক কল্যাণ সমিতির সাধারণ সভা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে "জীবন উন্নয়ন" মাধবপুর অটোরিকশা চালক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত নয় টায় মাধবপুর বাজারস্থ অটোরিকশা চালক সমিতির অস্থায়ী কার্যালয়ে অটোরিকশা-কার্যকরী কমিটির সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোতাহের আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য হাতিম মিয়া, মাধবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক কাসেম আহমেদ, যুবদল নেতা সবুর মিয়া প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অটোরিকশা-কার্যকরী কমিটির সদস্য সেলিম আহমেদ, আবু কালাম, মাসুক আহমেদ, ইমানী মিয়া,আলকাছ মিয়া, মসুদ মিয়া। সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন অথিতিরা।

সভায় অতিথির কমিটির নেতৃবৃন্দকে,অটোরিকশার জন্য নির্দিষ্ট স্থানে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা, যত্রতত্র ভাবে রাস্তায় অটোরিকশা রেখে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি না করতে কমিটিকে পরামর্শ দেয়া হয়। সভা শেষে মাওলানা শামীম আহমেদ দোয়া মাহফিল পরিচালনা করেন, পরে উপস্থিত সবার মাঝে শিরনী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ