৮:০ ৯ পূর্বাহ্ণ
নবীগঞ্জে গৃহবধু ধর্ষনের ঘটনায় মামলা, পুলিশের অভিযানে সিএনজি চালক গ্রেফতার
জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় নবীগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।
৩ জনের নাম উল্লেখ করে ও আরো ৩ জনকে অজ্ঞাত রেখে ৬ জনের বিরুদ্ধে গত সোমবার গভীর রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। মামলা দায়েরের পরপরই আসামীদের ধরতে উপজেলার আউশকান্দি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় নবীগঞ্জ থানা পুলিশ।
অভিযানকালে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নির্দেশে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে এস আই শামছুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সাহায্যে আউশকান্দির মিনহাজপুর প্রাথমিক বিদ্যালের পাশের একটি বাড়ি থেকেেউক্ত ধর্ষন মামলার ২নং আসামী সিএনজি চালক আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র ২৭ বছর বয়সী সাইফুল ইসলাম কে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ওই গৃহবধূ সিএনজি যোগে শেরপুর থেকে মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় মজলিসপুর নামিয়ে না দিয়ে গৃহবধূকে জিম্মি করে হাত পা, মুখ বেধে রাতভর বিভিন্নস্থানে নিয়ে যায় সিএনজি চালক ও তার সহযোগিরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তুলেন ওই গৃহবধূ। এর আগে সোমবার রাতভর ধর্ষণের শিকার গৃহবধূর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে চলে নানা নাটকিয়তা। তিনি একেকবার একেক ধরণের তথ্য দেন পুলিশকে। রাতভর গৃহবধূ ও তার স্বামীকে নবীগঞ্জ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সোমবার গভীর রাত থেকে পুলিশের বেশ কয়েকটি টিম জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।