১০ :০ ১ অপরাহ্ণ
কমলগঞ্জের ৯টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু
আসাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: বঙ্গবন্ধু মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়নের দুঃস্থ অসহায় দরিদ্রদের শীত নিবারণের জন্য ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সমাজ সেবক ইমতিয়াজ আহমদ প্রমুখ। এছাড়াও গণ মাদ্যমকর্মী, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আসাদুজ্জাম জানান, বুধবার ৯ ডিসেম্বর পর্যায়ক্রমে কমলগঞ্জের বাকি ইউনিয়ন গুলোতে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হবে।