৬:৫৩ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জ থেকে ২হাজার পিস ইয়াবাসহ মাধবপুরের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাবেদ ইকবাল তালুকদার, হবিগঞ্জ :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ৪১ বছর বয়সী নুরুল আমিন ওরফে নুরু কে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জে উপজেলার নতুন ব্রিজ গোলচত্তর নামক স্থান থেকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দামের সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর নামক স্থানে চুনারুঘাট থানার এস আই শেখ আলী আজহার চঞ্চল এর নেতৃত্বে ছদ্মবেশে অভিযান চালায় একদল পুলিশ। লুঙ্গি পরিহিত অবস্থায় ভোর পাঁচটা থেকে উৎপেতে থাকেন ওই স্থানে। যেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী ট্যাবলেট গুলো ফেলে না দেয়। অথবা তার সোর্সের মাধ্যমে পুলিশের আগমনের খবর জানতে না পারে। সকাল সাড়ে নয়টায় নুরুল আমিন গোল চত্বরে কারো জন্য অপো কালীন সময়ে কৌশল অবলম্বনে তারা ধীরগতিতেই তার কাছে পৌঁছান এবং তার প্যান্টের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। নুরুল আমিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের জব্দ মূল্য লক্ষাধিক টাকা। নুরুল আমিন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধু মিয়ার পুত্র। চুনারুঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম ঘটনার সত্যতা ণিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত নুরুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।