শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
নবীগঞ্জ প্রতিনিধি::
২৭ এপ্রিল ২০ ২১
৩:০ ৭ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ৫১ কেজি গাজাসহ র‍্যাবের হাতে গ্রেফতার-১

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন রুস্তমপুর টুলপ্লাজা এলাকা থেকে ৫১ কেজি গাজাসহ গাজিপুর কাপাসিয়া থানার ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

জানা যায়, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন রুস্তমপুর টুলপ্লাজায় চেক পোস্ট বসিয়ে গাজিপুর কাপাসিয়া থানার আড়ালিয়া এলাকার হিরন মিয়ার ছেলে মারুফ হোসেন (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে গ্রেফতারকৃত আলামতসহ তাকে নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এসআই নাঈম আহমেদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ