মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২৪ মে ২০ ২৫
৭:৪৫ অপরাহ্ণ

কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার রকিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক অংশগ্রহণ করেন।

এসময় সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির নিরাপদ ও সচেতন ব্যবহারে সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানানো হয় এই কর্মশালায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ