১০ :৩৮ অপরাহ্ণ
মিলাদ গাজী এমপিকে ভারতীয় হাইকমিশনার নিরাজ কুমারের আইসিইউ এ্যাম্বুলেন্স উপহার
হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে মিলাদ গাজী এমপিকে ভারতের হাইকমিশনার নিরাজ কুমার জাওসাওয়ালের আইসিইউ(লাইফ সাপোর্ট) সংবলিত এ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। গতকাল রাত ২ ফ্রেব্রুয়ারী ২০২২ ইং রোজ বুধবার রাতে এ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে নবীগঞ্জ এসে পৌছেছে।
যা নবীগঞ্জ বাহুবলের জনগনের জরুরী চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে। খুব শিঘ্রই অানুষ্ঠানিক ভাবে নবীগঞ্জ বাহুবলে এ্যাম্বুলেন্সটি চিকিৎসা সেবার কাজে হস্তান্তর করা হবে। এ ব্যপারে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানান, ভারতের হাইকমিশনার জনাব নিরাজ কুমার জাওসাওয়াল আমাকে ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ করেন।
আমার নির্বাচনী এলাকা নবীগঞ্জ -বাহুবল এলাকার উন্নয়নে অংশীদারে আহব্বানের ২ সপ্তাহের মধ্যে একটি আইসিইউ সংবলিত এম্বুল্যান্স আমার নিজ বাড়িতে উপহার হিসেবে পাঠিয়ে দেন।গাড়িটি শীঘ্রই নবীগঞ্জ উপজেলায় হস্তান্তর করবো। অত্যাধুনিক এম্বুলেন্সটি নবীগঞ্জ-বাহুবল জনগনের জন্য নিয়োজিত থাকবে। নবীগঞ্জ-বাহবলবাসীর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার কে শুভেচ্ছা জ্ঞাপন করেন।