৭:০ ৩ অপরাহ্ণ
লেকে গোসল করতে গিয়ে নি'খোঁ'জ তারপর মিললো লা'.শ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকার শংকর টিলা লেকে পানিতে ডুবে এক অ'জ্ঞাত ব্যক্তির মৃ.'ত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নি.'হত ব্যক্তি পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি অটোরিকশা রেখে শংকর টিলা লেকে গোসল করতে নামেন। পরে লেকের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সাঁতার কেটে যাওয়ার সময় পানির মাঝামাঝি স্থানে তাকে ডুবে যেতে দেখেন স্থানীয় এক যুবক।
এরপর তিনি নি'খোঁজ হয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়।
একপর্যায়ে লেকের পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি অটোরিকশা চালক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।