বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ (মৌলভীবাজার)
২৩ জুন ২০ ২৬
৫:০ ৪ অপরাহ্ণ

কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ থেকে দেড় লাখ টাকা ছি'ন'তাই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর এলাকায় দিনে-দুপুরে রেহেনা বেগম নামের এক মহিলার সিএনজি থামিয়ে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছি'নিয়ে নেয় ছিন'তাই'কারীরা। জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে রেহেনা বেগম শমশেরনগর বাজারের পুবালী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন তার ব্যাগে ছিল আরো ২০ হাজার টাকা।

টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে আলীনগর-সুনছড়া সড়কের চা বাগানের কারখানা সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী তার বহনকারী সিএনজির গতিরোধ করে অস্ত্রের মুখে ১ লাখ ৩০ হাজার টাকা এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের পর পালানোর সময় আলীনগর বাজার এলাকায় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি টমটম অটোরিকশার সংঘর্ষ ঘটে।

এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে শমশেরনগর বাজারের দিকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় এক ছিনতাইকারী পায়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করতে না পেরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। পরে সুযোগ বুঝে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে পড়ে থাকা মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‌‌ছিনতাইকারিদের ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। ছিনকাইকারিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ