রবিবার, জুন ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ জুন ২০ ২৬
৯:৫৫ অপরাহ্ণ

সাদাপাথর পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মাইনুল হাসান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সঙ্গে টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে বলেছেন আইজিপি।

তিনি বলেন পর্যটকরা হচ্ছেন আপনাদের মেহমান। তাদেরকে আপনারা মেহমান হিসেবে সেবা দিতে হবে। তখন পর্যটকরা বার বার সাদাপাথর দেখতে আসবে। এতে করে এই এলাকায় নতুন নতুন সম্ভাবনা তৈরী হবে এবং স্থানীয়দের কর্মক্ষেত্রও সৃষ্টি হবে। শনিবার (২০জুন) দুপুরে সিলেটের সাদাপাথর এলাকা পরিদর্শনে আসেন। এসময় তিনি সাদাপাথর নৌকা ঘাটে স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট পুলিশের এডিশনাল এসপি শাহীন আলম, ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ আব্দুল কাইয়ুম, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, সাদাপাথর নৌকাঘাট পর্যটন ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম নোমান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ