রবিবার, জুন ৭, ২০ ২৬
শ্রীমঙ্গল প্রতিনিধি
৬ জুন ২০ ২৬
৭:১৪ অপরাহ্ণ

চলন্ত জয়ন্তিকা এক্সপ্রেস থেকে প'ড়ে দুই যুবক আ'হত, একজনের অবস্থা সংক'টা'পন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে প'ড়ে দুই যুবক গু'রুতর আ'হত হয়েছেন। আহ'তদের মধ্যে একজনের অবস্থা সংক'টা'পন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেট এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।

আ'হতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে এনামুল মিয়া (২৫) এবং তাঁর বন্ধু সিয়াম (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির মাঝামাঝি অংশে অবস্থান করছিলেন। ট্রেনটি উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ তারা চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি তাঁর মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং কয়েকটি দাঁত ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুইজনকেই মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেটের গেটম্যান মো. আলতাফ আলী বলেন, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে দুই যুবককে রেলগেটের পাশে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের বগির মাঝামাঝি অংশে দাঁড়িয়ে থাকার সময় কোনো গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে তারা নিচে পড়ে যেতে পারেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ