৭:৩৪ অপরাহ্ণ
জগন্নাথপুরে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে। ১৫ মে শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর সদরের সুনামগঞ্জ রোডে পশ্চিম বাজারে তরুণ সমাজসেবক মো. রুবেল আহমদ ভূইয়া কতর্ৃক প্রতিষ্ঠিত মেসার্স সুলাইমান টাইলস এন্ড সেনেটারীজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। এ সময় শালিসি ব্যক্তি আলহাজ আলা উদ্দিন ভূইয়া, ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, নতুন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক তরুণ সমাজসেবক রুবেল আহমদ ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসী গউছ মিয়া, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, আগামী পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রাথর্ী জাকির হোসেন, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূইয়া, আমিনুল ইসলাম, লিমান ভূইয়া, ছইল মিয়া, মাওলানা জহিরুল ইসলাম জাহির, সুলতান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।