৮:৫৫ অপরাহ্ণ
কদমতলীতে দিনদুপুরে লাখ টাকা ছি'ন'তা'ই
সিলেটে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী ওয়ান রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলী কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন ।
হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে কদমতলী পয়েন্টের আগে ওয়ান রেস্টুরেন্টে সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়া নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। এ ঘটনায় কেউ আহত হননি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, পূর্বপরিকল্পিত ছিলো পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পুলিশ কাজ করছে । মামলা দায়েরের প্রস্তুতিও চলছে