জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : :
১০ :৫৬ অপরাহ্ণ
নবীগঞ্জের নোয়াগাঁওয়ে তান্ডবের ঘটনায় বহিস্কৃত চেয়ারম্যান মুকুলের ২ দিনের রিমান্ড
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাট ও নারকীয় তান্ডবের মামলার ২য় আসামী ও গজনাইপুর ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাউছার আলমের আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন (বীর প্রতিক)কে প্রধান আসামী ও গজনাইপুর ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে ২য় আসামী করে ৪৭ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ইমদাদুর রহমান মুকুুল পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকা থেকে ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
গত সোমবার (৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার দীর্ঘ শুনানি শেষে পত্র-পত্রিকা, ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত আসামী মুকুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মোঃ নুরুজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম বলেন, নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বিশ্বজয়ী কোরআনের পাখিকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও…
শাল্লায় যুবকের রহস্যময় মৃ*ত্যুতে প্রধান দুজনকে আ'সামী করে…
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত
অসুস্থ বিএনপি নেতা মজনুকে দেখতে বাসায় জুরেজ আব্দুল্লাহ…
সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময়…
যুবনেতা মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে "ডেঙ্গু ও মশা নিধন…
সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন
ফেসবুকে পোস্ট দেওয়ার পরই শাল্লায় হিন্দু যুবকের মৃ*ত্যু
জকিগঞ্জে উত্তরকুল ডা'কা'তির ঘটনায় একজন গ্রেফ'তার
হার না মানা জীবনের গল্প: তিন বিশেষ সন্তানকে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ