বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
১২ অক্টোবর ২০ ২৪
৫:৫৫ অপরাহ্ণ

কমলগঞ্জে পাহাড়ী ছড়ায় মিলল খাসিয়া শ্রমিকের ম.র.দেহ

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মার্লিয়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে গিয়ে ছিল পল মার্লিয়া।

শনিবার(১২ অক্টোবর) সকালে তার লাশ গলাচিপা নামক স্থানে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়। কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মিলেনি।

শনিবার সকালে পলের মরদেহ একটি খুটির মধ্যে আটকে থাকতে দেখেন স্থানীয় খাসিয়ারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ