শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ এপ্রিল ২০ ২০
৫:৫৫ অপরাহ্ণ

ধর্মপাশায় দুই জনের করোনা পজেটিভ

ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুইজনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাস পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ আসে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ওই নারী নারায়ণগঞ্জ ফেরত। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তেেদর আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল ধর্মপাশা উপজেলা থেকে সন্দেহভাজন ১৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী ও একজন পুরুষের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। এর মধ্যে একজন সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের এবং অপরজন একই ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ