রবিবার, নভেম্বর ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
৯:৫৭ অপরাহ্ণ

কমলগঞ্জে “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান
 মুজিব বর্ষে দেশে কেউ ভূমিহীন, গৃহহীন থাকবে না: ড. মো. আব্দুস শহীদ এমপি

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, মুজিববর্ষে দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে সরকারের পরিকল্পনা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীনদের কথা চিন্তা করে গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। সরকার একদিকে করোনাভাইরাস যেমন মোকাবেলা করছে, অপর দিকে আর্থ-সামাজিক উন্নয়ন সেটা যেন হয়, আমাদের সেভাবে দৃষ্টি দিতে হবে। সেবার মনমানসিকতা নিয়েই সবাইকে কাজ করতে হবে। 

কারণ আওয়ামী লীগ গণমানুষের সেবায় গড়ে উঠা সংগঠন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহহীন মানুষ আজ মাথা গোজার ঠাঁই খুঁজে পেয়েছে। তিনি সোমবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আং খালিকের সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান, মো: আব্দুল হান্নান, মোহাম্মদ আসাদুজ্জামান, আশিদ আলী, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

উল্লেখ্য, আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সোমবার রাজকান্দি এলাকায় ২০ টি গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ