৬:৩০ অপরাহ্ণ
কমলগঞ্জে এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধুকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীকে বন্ধুদের আনুষ্ঠানিকভাবে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু হামিদুল হক বাবরের সভাপতিত্বে ও সুমন আহমেদের সঞ্চালনায় কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের বদলি জনিত দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীর উদ্দেশ্যে অতিথি হিসাবে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, প্রভাষক শাহজাহান মানিক,সাদাত সায়েম, পৌর কাউন্সিলার সৈয়দ জামাল হোসেন, ইউপি সদস্য মোতাহের আলি,আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সোলেমান হোসেন, ব্যবসায়ী আফরোজ আহমেদ, শেখ মোহাম্মদ বাচ্চু, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী লিটন চন্দ্র দেব, সমাজ সেবিকা জান্নাতুল ইসলাম ঝর্ণা প্রমূখ।
আলোচনা সভা শেষে বন্ধু মহাদেব বাছাড় ও হারুন- অর রশীদ চৌধুরীকে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট,উপহার এবং প্রভাষক শাহজাহান মানিক তার রচিত বই প্রদান করা হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ থানার এসএসসি-৯৩ ব্যাচের দুই বন্ধু পুলিশ উপ-পরিদর্শক মহাদেব বাছাড় তার নিজ বিভাগ খুলনা রেঞ্জে ও হারুন- অর রশীদ চৌধুরী তার নিজ বিভাগ সিলেট রেঞ্জে বদলি হয়েছেন।