৪:০ ৪ অপরাহ্ণ
জকিগঞ্জে ইউপি সদস্যকে মি'থ্যা মা'ম'লায় জড়া'নোর প্রতিবাদে মান'বব'ন্ধন
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামকে পরিকল্পিতভাবে মি'থ্যা ও ষ'ড়যন্ত্র'মূলক মা'ম'লায় জড়ানো এবং সম্প্রতি তার বি'রু'দ্ধে গ্রেফ'তারি পরো'য়ানা জারির প্রতি'বাদে মান'বব'ন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মান'বব'ন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মান'বব'ন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর আব্দুল মান্নান বুতুল বিষপানে মারা যান। এ ঘটনায় সি.আর.-১৬৭/২০১৯ নম্বর মামলায় মো. শাকিল আহমদ বাদী হয়ে মা'মলা দায়ের করেন।
মামলাটি একাধিকবার তদন্ত করা হলেও প্রত্যেক তদন্তে সাক্ষীরা একই ধরনের জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেন বক্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে নিহত ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে নিজের হাঁস-মুরগি বিক্রি করে বিষ ও মিষ্টি কিনেছিলেন। পরে বাইরে বিষপান করে বাড়িতে ফিরে মিষ্টি খাওয়ার পর তিনি নিজেই বিষপানের বিষয়টি উপস্থিত লোকজনকে জানান। বক্তাদের দাবি, খবর পেয়ে ইউপি সদস্য আব্দুস সালাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি সিএনজি ভাড়া করে স্থানীয়দের সহযোগিতায় তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সেখানে ভর্তি না নেওয়ায় পরে স্থানীয়দের সহযোগিতায় অর্থ সংগ্রহ করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, একাধিক তদন্তে আব্দুস সালামের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও কীভাবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। তারা অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে একজন জনপ্রতিনিধিকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। বক্তারা আরও বলেন, টানা চারবার জনগণের ভোটে নির্বাচিত হওয়া আব্দুস সালামের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততারই প্রমাণ।
মানববন্ধনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও তার প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ বলে তারা উল্লেখ করেন। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ধরনের হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন উস্তার হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন মাওলানা শিহাব উদ্দিন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম মখই মিয়া, মাওলানা আব্দুল বাসিত, জইন উদ্দিন (মেম্বার), ছনুহর আলী ছনু (মেম্বার), ফারুক আহমেদ ফুরুক (মেম্বার), আব্দুল কুদ্দুস বুদুর (মেম্বার) এবং সড়কের বাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলু। এছাড়া কাজলসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। ...