৮:১২ অপরাহ্ণ
রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক
জকিগঞ্জ উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা অধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক।
তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন ও মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অফিস সম্পাদক উবায়দুল হক অমি, সহ-প্রশিক্ষণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও আবু হানিফ মো. নায়িম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওসার আহমদ ও জাহেদ আহমদ খান, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী এবং মো. খলিলুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রিয়াদুর রহমান চৌধুরীকে সভাপতি, আহমদুল হককে সাধারণ সম্পাদক এবং আব্দুল হামিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. হিফজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল আহমদ, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, সহ-প্রচার সম্পাদক আফজল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, অফিস সম্পাদক হাসান আহমদ, সহ-অফিস সম্পাদক মো. খলিলুর রহমান সাদি ও মাজেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আরাফাত হোসাইন, মাহবুবে এলাহী, আলবাব হোসেন ও সাইফুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, আল মাহবুব, মিজানুর রহমান ও আব্দুল আউয়াল তানিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আকবর ইপন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রেহানুল করিম, রেজাউজ্জামান শাহী ও সুফিয়ান আহমদ চৌধুরী।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আবুল কাশেম সিদ্দিক, রেজাউল করিম, মো. নুর উদ্দিন, মো. রুহুল আমিন, মো. নাঈম উদ্দিন, মো. আব্দুল হামিদ, আবু তাহির মিজান, মিলাদ আহমদ, শাহান আহমদ, মো. মোজাহিদ চৌধুরী, মো. শাহরিয়ার আহমদ, আহিয়ান আহমদ চৌধুরী, আল আমিন লস্কর, ছাইদুল ইসলাম, কাজী ছাদিক আহমদ, আবিদুর রহমান চৌধুরী, আজমল হোসেন জামিল ও তাহমিদুর রহমান চৌধুরী।