রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
রাজেশ ভৌমিক মৌলভীবাজার
১৯ এপ্রিল ২০ ২৬
১:৫৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল’ উদ্বোধন,আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত

মৌলভীবাজারে স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে যাত্রা শুরু করেছে ‘ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব ড. মুহাম্মদ এনামুল্লাহ আব্বাসী। শনিবার (১৮ এপ্রিল) শহরের অভিজাত বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

হাসপাতালের উপদেষ্টা আব্দুর রহিম আনছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে অতিথিরা হাসপাতালের নিজস্ব ভবনে গিয়ে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে ওঠা এই হাসপাতালটি মৌলভীবাজারবাসীর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ।

এর ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন সহজে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করা হবে। সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।

নতুন এই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে—এখন থেকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে ছুটে যেতে হবে না; বরং নিজ জেলাতেই পাওয়া যাবে প্রয়োজনীয় সেবা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ