৯:৫৩ পূর্বাহ্ণ
স্পোর্টস জোন সিলেটের ফুটসাল টূর্ণামেন্টের ২য় আসর সম্পন্ন
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো স্পোর্টস জোন সিলেটের ফুটসাল টূর্ণামেন্টের ২য় আসর।
অদ্য বৃহস্পতিবার রাত ৯ঘটিকায় নগরীর শিবগঞ্জ মৌচাকস্থ ফ্রি কিক ইন্ডোরে অনুষ্টিত স্পোর্টস জোন সিলেট কতৃক আয়োজিত ২য় ইনডোর ফুটসাল টূর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা সম্পন্ন হয়।
এ সময় শাকিরুল ইসলাম গউছ এর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মকসুদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন এর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
প্রধান বক্তা সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা দায়রা আদালতের পিপি এড. আল আছলাম মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিলেট সিলেট জেলা আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন আরমান, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিলেট মহানগর সদস্য আকবর হোসেন কয়ছর, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, এম সি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, এম সি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী রুবেল আহমেদ, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাহী, ২১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সুহেল আহমেদ, এসাইল্যান্ট ফাইটার্স ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, স্পোর্টস জোন সিলেটের সিলেটের সিনিয়র সহ সভাপতি এনাম আহমদ, সহ সভাপতি নাদিল আহমেদ, সহ সাধারণ সম্পাদক রাকিল আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, সাংগঠনিক মাহিদ এসাল্যান্ট ফাইটার্স ফুটবল একাডেমির পরিচালক আল আমিন সদস্য রাতুল, সাব্বির, শাহজান, নাহিদ, আরাফাত, তানিম, ইসমাইল, রুহিত , সাঈদ, মিজান, রুমন প্রমুখ। রাত ৮.৩০ ঘটিকায় ফাইনাল খেলায় শক্তিশালী দল নাদিল ফাইটার্স কে ২-১ গোলে হারিয়ে শাপলা সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসময় খেলাটি পরিচালনা করেন আমিন আহমদ।