সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১৯ আগস্ট ২০ ২৫
১০ :৩৭ অপরাহ্ণ

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্টাফ কাউন্সিলের নির্বাচন সম্পন্ন

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, সিলেট -এর স্টাফ কাউন্সিলের ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে শিক্ষক মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো: নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো: আব্দুল বায়েছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সহকর্মীদের সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলেজের সহকারী অধ্যাপক এবং বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজ।

শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কলেজের সহকারী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম আলমগীর , সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান এম. এ বায়েছ এবং সহকারী অধ্যাপক ও সমাজকল্যাণ বিভাগের প্রধান রোমানা সুলতানা। নবনির্বাচিত ০৪ জন শিক্ষকের জন্য শুভকামনার প্রত্যয় ব্যক্ত করে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার সকল সহকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে কলেজকে আরোও অনেক দূর এগিয়ে নিতে সবাইকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক সালাহউদ্দিন বেলাল, সহকারী অধ্যাপক লাকি বেগম, সহকারী অধ্যাপক রাহিমা আক্তার লিপি,সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। নবনির্বাচিত সবাইকে সহকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে কলেজের সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিসের শ্বাশুড়ির এবং অফিস সহায়ক মো. মুজিবুর রহমানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ