শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ এপ্রিল ২০ ২০
৫:৫৪ অপরাহ্ণ

শাল্লায় ৩ জনের করোনা পজেটিভ

শাল্লা প্রতিনিধি:: শাল্লা উপজেলায় প্রথমবারের মত তিনজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ পাওয়া গেছে। করোনায় আক্রান্তকারীরা হলেন, উপজেলার কাশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আদিল মিয়া, ইয়ারাবাদ গ্রামের লাল মিয়া ওরফে কামাল মিয়া, শাল্লা সদর হাসপাতালের গাড়ির চালক। জানা যায় এদের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
খবরটি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে গতকাল টেস্ট হওয়া ১৮৮টি নমুনার মধ্যে নতুন করে১৬ টির করোনা ফলাফল পজেটিভ আসে। 
উল্লেখ্য, গতকাল পর্ষন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ৬ জন। সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন ৪ জন অপর ২ জন সিলেট শামস্ উদ্দিন  মেডিকেলে রাখা হয়েছিল।
এপর্যন্ত জেলায় মোট ১৪ জন করোনা রোগী সনাক্ত করা হলো

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ