রবিবার, এপ্রিল ১৯, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৪ ডিসেম্বর ২০ ২৫
২:৪৫ অপরাহ্ণ

সভাপতি জুবায়ের আহমদ, সম্পাদক আহসান হাবীব লায়েক পুনঃনির্বাচিত
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্রের আলোকে সাধারণ সভার মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি আহসান হাবীব লায়েক সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি : আব্দুল মুকিত (দৈনিক রূপালী বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক : আহমদ আল মনজুর (দৈনিক জনবানী), কোষাধ্যক্ষ : তারেক আহমদ (সাপ্তাহিক জকিগঞ্জের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক : জুবায়ের আহমদ (দৈনিক বিজয়ের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক : আহমদ হোসাইন আইমান (দৈনিক জাগ্রত সিলেট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : হাবীব উল্লাহ মিসবাহ (সীমান্ত জার্নাল), ক্রীড়া সম্পাদক : আজাদুর রহমান (দৈনিক কালের কণ্ঠ), অফিস সম্পাদক : আব্দুশ শহীদ শাকির (দৈনিক শুভ প্রতিদিন) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মাহতাব উদ্দিন (তাহসিন বিডি), জাকির আহমদ (নিউজ অব জকিগঞ্জ), তানিম আহমদ (দৈনিক আলোকিত সিলেট)।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন, মাজহারুল ইসলাম জয়নাল (দৈনিক আলোকিত সকাল), জামাল আহমদ (জকিগঞ্জ টিভি), মো. হাবিবুর রহমান (দৈনিক গণজাগরণ), দেলোয়ার জাহান লিমন (দৈনিক মাতৃজগত), মোহাম্মদ কামরুজ্জামান (সিলেট মিরর), জেএফ চৌধুরী ফাহিম (জকিগঞ্জ টিভি), আবীর আল নাহিয়ান (চলমান বার্তা), রায়হান আহমদ (জকিগঞ্জের ডাক), আবুল কালাম আজাদ (দৈনিক এই বাংলা), সাইফুর রহমান (সবুজ সিলেট) প্রমুখ। পাশাপাশি, আরও দুইজন সংবাদকর্মীকে তাদের আবেদনের প্রেক্ষিতে সদস্য পদ প্রদান করা হয়।

তারা হলেন— উবেদুল্লাহ তালুকদার ও কয়েস আহমদ চৌধুরী। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি পেশাদার সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং জকিগঞ্জের গণমাধ্যম অঙ্গনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ