মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
২৮ এপ্রিল ২০ ২৫
৭:২৭ অপরাহ্ণ

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আটকের ২মাসেও দায়িত্ব পাচ্ছেন না প্যানেল চেয়ারম্যান!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে প্রায় ৭ মাস পূর্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। তৎকালীন সময় পরিষদের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ক্রমান্বয়ে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে নির্বাচনের মাত্র ৪ দিনের মাথায় ৫ জন ইউপি সদস্য ওই প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিল চেয়ে ইউএনও বরাবর একটি লিখিত আবেদন করেন। বর্তমানে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান কিংবা প্যানেল চেয়ারম্যান না থাকায় কোন ধরনের সেবা পাওয়া যাচ্ছে না।

এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সবোর্চ্চ ভোট পেয়ে রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ১ম প্যানেল থেকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য লিটন হোসাইন।

প্যানেল চেয়ারম্যান-২ পদে ৩নং ওয়ার্ড সদস্য আনু মিয়া এবং প্যানেল চেয়ারম্যান-৩ পদে নির্বাচিত হয়েছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা বেগম। তৎকালীন সময় নির্বাচিতদের নাম ঘোষণা করেন মনু মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন। জানতে চাইলে আব্দুল মুহিত চৌধুরী রিপন বলেন, এখানে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যানগণ নির্বাচিত হয়েছিলেন।

তবে মেম্বারদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বিষয়টি নিয়ে ইউনিয়নের ৫ জন মেম্বার চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, প্যানেল মেয়র নিয়ে জটিলতার কারণে ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না। মেম্বারদের আবেদনের কপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী। উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ