শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ মে ২০ ২০
১১:০ ২ অপরাহ্ণ

বিয়ানীবাজারের মাইক্রোবাস আত্মসাৎ ঘটনায় কানাইঘাটের জামাল গ্রেফতার

কানাইঘাটের জঙ্গলা বাজারে জোরপূর্বক  বিয়ানীবাজারের একটি নোহা মাক্রোবাস (ঢাকা মেট্টো-ছ-১৩-৭০৮২) গাড়ি আত্মসাৎ ও চালক হেল্পার সহ আটকে রাখার ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার পুলিশ। মঙ্গলবার বিকালে অভিযুক্ত প্রধান আসামী জামাল আহমদ (৪২) তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার সাব ইনস্পেক্টর সুরঞ্জিত  কুমার দাস গ্রেপ্তারের সততা নিশ্চিত করে বলেন, 

মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে৷ 

 

উল্লেখ্য, গত ২১ মার্চ বিয়ানীবাজার উপজেলার দক্ষিন দুবাগ গ্রামের মৃত হাজী আব্দুল মালিকের পুত্র মাহবুব আহমদের মালিকানাধীন নোহা মাক্রোবাসটি ভাড়া করে নিয়ে যায় কানাইঘাট উপজেলার গোয়ালজুর গ্রামের আব্দুস সালামের পুত্র জামাল উদ্দিন (৪২)।  এসময় জামাল উদ্দিন 

 গোয়ালজুর জঙ্গলা বাজারে নিয়ে যাওয়ার পর রাত দেড়টার দিকে গাড়ি চালক পাবেল আহমদ ও তার হেল্পার শাহজাহান আহমদকে গাড়ি সহ আটকে রাখে। পরে গাড়ি চালক ও হেল্পারকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হলেও জামাল উদ্দিন গাড়ি দিতে অস্বীকৃতি জানায়। পরে গাড়ির মালিক মাহবুব আহমদ গত ২৩ মার্চ বিয়ানীবাজার থানায় একটি মামলা (মামলা নং -১১/২৩-০৩-২০২০ইং) দায়ের করেন।   

এরপর পুলিশ ৫.৪.২০১৯তারিখ গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ