শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০ ২০
২:২৯ অপরাহ্ণ

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ও ড্রেজার মেশিন ধ্বংস

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নের খরিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
(২৯সেপ্টেম্বর) মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নের খড়িয়া বিল হতে  ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন  করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য জলমহল ইজারাদার সহ ২ জনকে  ১,০০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বালু তোলার সরঞ্জাম এবং ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন। মোবাইল কোর্টে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ,  নবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী  কর্মকর্তা এবং বেঞ্চ সহকারীবৃন্দ। সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনকল্যাণে ও জনস্বার্থে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ