বুধবার, ডিসেম্বর ১০ , ২০ ২৫
বিজ্ঞপ্তি
১০ নভেম্বর ২০ ২৫
৫:৫০ অপরাহ্ণ

বেকা সিলেট ইউনিটের নেতৃবৃন্দের সাথে জাতীয় নির্বাহী পরিষদের মতবিনিময় সভা

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির সপ্তম মাসিক সভা শনিবার রাতে নগরীর তাতীপাড়স্থ দি এইডেড হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্টিত হয়। এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায় পরিচালনায় সভা অনুষ্ঠিত সভার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে গত ২৭ সেপ্টেম্বর তারিখের অনুষ্ঠিত মাসিক সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ সম্পাদক বিভাস রায় উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে প্রস্তাব গৃহিত হয়। পরে জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি এ.বি.এম শফিকুল হক। বিশেষ অতিথির বক্তবো রাখেন সচিব (সাংগঠনিক), বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সচিব (দপ্তর) মোঃ সাইফুল আলম, সদস্য এডভোকেট তোতা মিয়া, মোঃ হোসেন আহমদ।


এ সময় উপস্বেথিত ছিলেন বেকা সিলেট ইউনিটের সাবেক সভাপতি ও উপদেষ্টা ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, উপদেষ্টা, ৭ ময়ানামতি ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার মেজর ড. তোফায়েল আহমেদ, উপদেষ্টা এমসি কলেজের সহযোগী অধ্যাপক ২/ লেঃ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা দি এইডেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক, বিএনসিসি’র প্লাটুন কমান্ডার মোঃ মজির উদ্দিন, প্রবীণ সদস্য এম.এ মতিন, সহ সভাপতি মোঃ আতিকুর রেজা চৌধুরী, নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক হুসনুল মোঃ আনিসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, নির্বাহী সদস্য ও সাবেক প্রচার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, প্রচার সম্পাদক মোঃ মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ এহিয়া, সাবেক মহিলা সম্পাদিকা জয়শ্রী দেব জয়া, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, নির্বাহি সদস্য আব্দুল লতিফ, নিবাহি সদস্য ও সিলেট বেতারের এআরডি মোঃ দেলওয়ার হোসেন, কো-অপ্ট সদস্য ডাঃ এএএম শিহাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছদরুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ জামাল হোসেন, জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য অব. প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ এমদাদুল হক আকন্দ, তৌহিদুর রহমান, তাহিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোহাম্মদ মঈনুল হক, মোঃ আব্দুল হাদী মাছুম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, তোয়াহা চৌধুরী, সিসিকের সাবেক কাউন্সিলর শেখ তোফায়েল, এনআরবি ব্যাংকের ম্যানেজার শ্যামল চন্দ্র কর, ব্যাংকার আয়েশা সিদ্দিকা রেবা, মোঃ ফারুক হাসান সুজন, জৈন্তাপুর উপজেলা অফিসের প্রশাসনিক কর্মকর্তা বাসুদেব তালুকদার, বর্ডারগার্ড হাইস্কুলের বিএনসিসি প্লাটুন কমান্ডার মোঃ সামসুদ্দোহা রাজু, ফুজায়েল আহমদ, মোঃ তাইনুল ইসলাম, নাঈম ইকবাল, এনামুল হক, রুপক চন্দ, মোঃ তৌফিক রাব্বী, নুরুন নাহার লাবনী, মোঃ ফাতহুম মুবিন, মোঃ আলী হোসেন, মোঃ খলিলুর রহমান, ইউসুফ আহমদ, সুলতান মোঃ রাজু প্রমুখ।

মতবিনিময় কালে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামীতে ৫০ হাজারের এক্স-ক্যাডেটদের নিয়ে ঢাকায় পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি গ্রহণের আহবান জানান। একই সাথে ইউনিটের কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। সভার শুরুতে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের পক্ষ থেকে জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ