১১:০ ৫ অপরাহ্ণ
কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) উপজেলার ইসলামপুর ইউনিয়নের পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহদী হাসান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু,কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক শফিকুর আহমেদ উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রুবেল ভূইয়া প্রমুখ। উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা যোগ দেয়।