৫:৪১ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে সাংবাদিকের বি'রুদ্ধে ‘মিথ্যা মা'মলা’ প্রত্যাহারের দাবিতে মান'বব'ন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মাম'লা প্রত্যাহার এবং বাদী আলতাফুর রহমান নাজমুল হাসানের বি'রুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মান'বব'ন্ধন ও প্রতি'বাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি-এর যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় বলে তারা দাবি করেন। বক্তারা আরও বলেন, গত বছরের ২৪ অক্টোবর আলতাফুর রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এহসান বিন মুজাহির। এরই জেরে প্রায় ছয় মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান স্বীকৃত অধিকার। অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সমাবেশ থেকে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরাও উপস্থিত ছিলেন।