শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ এপ্রিল ২০ ২০
৪:০ ৯ অপরাহ্ণ

ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের দরজায় ওসি মোগলাবাজার

শিপন আহমদ:: করোনা ভাইরাস এর কারণে সারা বিশ্বে মহামারি রূপ নিয়েছে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত। বাড়ছে মৃতের সংখ্যা। পুরো বিশ্ব এখন লক ডাউনে। করোনা মোকাবিলা করতে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘর থেকে কেউ বের হচ্ছেন কি-না নজরদারি করছে। এতে অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। এমন দুর্যোগময় মুহূর্তে নিজেদের উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। পুলিশ জনগণকে সচেতন করার পাশাপাশি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এখন পর্যন্ত মোগলাবাজার থানা এলাকায় ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগলাবাজার থানার পুলিশ সদস্য প্রতি রাতে দরিদ্র মানুষর দরজায় খাবার নিয়ে কড়া নাড়ছেন। শুধু রাতে নয় দিনের বেলাও রাস্তা রাস্তায় খাদ্য সামগ্রী বিতরণ করছে মোগলাবাজার থানা পুলিশ। 
এব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই দূর্যোগ যতদিন চলবে আমাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন সবাই যেন ঘরে থাকেন, সচেতন থাকেন। একান্ত প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হন। আল্লাহর উপর ভরসা রাখুন । 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ