১২:৪২ পূর্বাহ্ণ
ইউএনওর উদ্যোগে ফ্রি রেজিস্ট্রেশন
নবীগঞ্জে ইউনিয়ন ও পৌরসভায় ৮ হাজার ৪'শ জনকে ভ্যাক্সিন প্রদান
সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একমাত্র পৌরসভায় করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টা থেকে স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৪ টা পর্যন্ত করোনা প্রতিষেধক ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।
এর আগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের উদ্যোগে ও ইউপি অটোমেশন এন্ড এসেসমেন্ট প্রাইভেট লি: এর কারিগরি সহযোগীতায় ঘরে বসে ফ্রিতে করোনা টিকার নিবন্ধন হটলাইন চালু করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ১৪ টি কেন্দ্রে মোট ৮ হাজার ৪'শ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান করার টার্গেট ছিল।
স্বাস্থ্যবিধি মেনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন টিকা নিতে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নবীগঞ্জ সদরের জে,কে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভার ৬ শত এবং সদর ইউনিয়ন এর ৬ শত মিলে মোট ১ হাজার ২ শত পুরুষ মহিলা ভ্যাক্সিন টিকা গ্রহন করেন।
শনিবার সকালে জে,কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র টিকা কার্য্যক্রম পরিদর্শন করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পৌর কাউন্সিলর আব্দুস ছোবান, যুবরাজ গোপ, ফজল আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, মহিলা কাউন্সিলর পুর্নিমা রানী দাশ, বাবলু দাশ প্রমুখ।
ঘরে বসে ফ্রিতে করোনা টিকার নিবন্ধন হট লাইনচালু করায় টিকা নিতে অনেকের আগ্রহ বেড়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান, সরকারী বিধি মোতাবেক খুব সুন্দর পরিবেশে নবীগঞ্জে ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি।