আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১১:২৭ অপরাহ্ণ
সরকারের সহায়তা না পেয়ে কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ১ কি.মি.রাস্তা করলো গ্রামবাসীরা
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের বড়চেগ উজান বিল গ্রামে ১০০ পরিবারের জমি জমা রয়েছে। কিছু পরিবার বসতঘর নির্মাণন করে গত কয়েক বছর ধরে বসবাস শুরু করেছেন। শুধু মাত্র যাতায়াতের সমস্যার কারণে এ গ্রামে বসতঘর নির্মাণ করতে পারছেন না অনেকে। তাই স্বেচ্ছাশ্রমে গ্রামের কাঁচা রাস্তার কাজ শুরু করেছে গ্রামবাসীরা ।
শুক্রবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ইংরেজী নববর্ষের প্রথম দিনে সরেজমিন গিয়ে দেখা যায়, আমীর আলী, তৈয়ব আলী, আইয়ূব আরী আলী হোসেন ও খাদেমুল হোসেনের নেতৃত্বে গ্রামবাসীরা শমশেরনগর পেট্রোল পাম্প-এর পূর্ব পাশ থেকে বড়চেগ উজানবিল গ্রামের ১ কি.মি রাস্তার উন্নয়নের কাজ করছেন।
আলাপকালে আমির আলী জানান, এ গ্রামে মানুষজন বসত বাড়ি নির্মাণ করে আসছেন। প্রেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে গ্রামের ভিতর একটি সরু কাঁচা রাস্তা গেছে। এ গ্রামে নামাজের জন্য মসজিদুল কুবা নামে একটি মসজিদ ও আরবি পড়ার জন্য একটি মক্তব স্থাপন হয়েছে। রাস্তাটি সরু ও কাঁচা থাকায় সহজে কোন প্রকার যানবাহন ঢুকে না।
এতে জমি থাকলেও অনেক পরিবার এখনও বসতঘর নির্মাণ করছেন না। গ্রামর সবাই বসতঘর নির্মাণ করে আসলে এ গ্রামটি পূর্ণাঙ্গ গ্রামে রুপ নিবে।
এ গ্রামের রাস্তার উন্নয়নে এক বছর পূর্বে ১০০ পরিবার সদস্যদের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন নিবেদন করলেও আজ পর্যন্ত রাস্তা উন্নয়নে সরকারি কোন সহায়তা পাওয়া যায়নি। অবশেষে পেট্রোল পাম্পের পূর্ব দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কধারের বাড়ির মালিক নজরুল ইসলাম খানের পরার্শ ও উৎসাহে নিজেরা কুদাল,টুকরি নিয়ে স্বেচ্ছাশ্রমে ১ কি.মি. রাস্তার উন্নয়ন শুরু করেছেন।
শুক্রবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদের বড় ভাই হাজী আকমল আলী ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ রাস্তার কাজ পরিদর্শণ করেন। এসময় তারা এ কাজের সহায়তা দানের আশ্বাসও দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা এলজিইডি সহকারি প্রকৌশলী মামুন ভূঁইয়া বলেন, এ গ্রামের রাস্তা উন্নয়নের কোন আবেদন তাদের কাছে নেই। তাই আপাতত সে গ্রামের রাস্তা উন্নয়নের কোন পরিকল্পনাও নেই তাদের। তবে আগামীতে আবেদন করলে সরেজমিন তদন্তক্রমে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কাজের প্রস্তাব পাঠানো হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ