১২:৪৯ পূর্বাহ্ণ
নবীগঞ্জে চুরির মামলার ৬ আসামী গ্রেফতার
রাতভর নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন চুরির মামলার ৬ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নির্দেশনায় এস আই সামছুল ইসলাম ও এসআই মৃদুল ভৌমিকের নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হল পুটিজুরি এলাকার নূর ইসলামের ছেলে ফরিদ মিয়া (২২), মানিকপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সায়েদ আলী (৩২), দিগম্বর বাজারের সুকেশ মালাকারের ছেলে পলাশ মালাকার (২০), নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে আলী (২৪), একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে সালেক মিয়া (২২) ও মাসুক মিয়ার ছেলে কাজী মান্না (২২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ ২৭ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতার ও কোর্টে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মাছুম আহমেদ।