জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
৩:৪৬ পূর্বাহ্ণ
নবীগঞ্জে বিভিন্ন অপরাধের দায়ে তীর কোম্পানির ডিলারকে জরিমানা
দাম বাড়ানোর উদ্দশ্যে পণ্য মজুদসহ বিভিন্ন অপরাধের দায়ে নবীগঞ্জে তীর কোম্পানির ডিলার ঝনু পাল ও কর্মকর্তা মোঃ শামীমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধায় ঝনু পালের গোদামঘরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকতা শেখ মহি উদ্দিন। জানা যায়- নবীগঞ্জ উপজেলার/ পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ীগণ তীর কোম্পানীর ডিলার ঝনু পাল ও কর্মকর্তা মোঃ শামীমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর অভিযোগ দেন যে, তারা প্রতিশ্রুত পণ্য (তেল) সহ কিছু দ্রব্য অর্ডার নিলেও স্টক নেই বলে ফিরিয়ে দিচ্ছে সাথে অতিরিক্ত অন্য পণ্য কিনতে হবে বা বেশি মূল্য দিতে হবে। এছাড়াও তারা অবৈধ ভাবে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে গুদামে লুকিয়ে রাখছে, গায়ের মূল্যের চাইতে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি নিতে নতুন ট্যাগ বা গায়ের মূল্য এর উপর পুনঃ লিখে তা বিক্রি করতে ব্যবসায়ীদেরকে তাগিদ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধা ৫টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন কয়েকটি গুদামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযোগের পূর্ণ সত্যতা ও আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে তীর কোম্পানীর ডিলার ঝনু পাল ও কর্মকর্তা মোঃ শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় তাঁরা উপস্থিত জনগণ ও ব্যবসায়ীদের নিকট ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ ন্যায্য মূল্যে তেল সরবরাহ করবেন এবং ভবিষ্যতে আর এহন অপরাধ করবেন না মর্মে অঙ্গীকার করেন। এসময় নবীগঞ্জ থানা পুলিশ প্রসিকিউশন সহায়তা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন- তেলসহ অন্যান্য দ্রব্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের এহন অভিযান অব্যাহত থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি…
বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ