মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
১৯ জানুয়ারী ২০ ২৫
৬:০ ২ অপরাহ্ণ

হৃদয়ে কমলগঞ্জ' র উদ্যোগে গরীব,অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে হৃদয়ে কমলগঞ্জ নামের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক একটি সংগঠন।

প্রতি বছরের ন্যায় এবছরও সংগঠনের স্বেচ্ছাসেবী ও উপজেলা প্রশাসন সহ সমাজের দানশীল ব্যাক্তিগণের অর্থায়নে গরীব,অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে এসকল শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

গত শনিবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর যোগীবিল গ্রামে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্টানে বক্তব্য রাখেন, হৃদয়ে কমলগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবী সোলাইমান উদ্দিন, জাহেদ আহমেদ ও সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন টিলাগাঁও সমাজকল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য রুমান চৌধুরী, জুয়েল আহমেদ, সায়েম আহমেদ, জুনেদ মিয়া, হারুন মিয়া, সাহান আহমেদ, ফয়সল আহমেদসহ সুশীল সমাজের লোকজন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ