মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২০ মে ২০ ২৫
৯:১৩ অপরাহ্ণ

কমলগঞ্জে চু.'রি করা ২ সিএনজি একটা নিল অপরটি ফে'লে গেল সড়কে!

মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি সিএনজি অটোরিকশা চুরি করে একটি সিএনজি সাথে নিয়ে গেলেও অপর'টি রাস্তায় ফেলে গেছে চোরচক্র।

মঙ্গলবার (২০ মে) ভোর রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. শিপু মিয়ার সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১২/১৪১) ও লক্ষ্মীপুর গ্রামের মো. সুলতান আলীর সিএনজি (রেজি: মৌলভীবাজার থ-১৩/১৬৬৭) চুরি হয়।

চোরচক্র মো. শিপু মিয়ার সিএনজিটি নিয়ে গেলেও মো. সুলতান মিয়ার সিএনজি তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে ফেলে রেকে যায়।

মো. শিপু মিয়া এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে গাড়ির মালিক মো. শিপু মিয়া জানান, সিএনজিটি গত সোমবার রাতে বাড়িতে এনে গ্যারেজে রাখি।

প্রতিদিনের মত এইদিন রাত সাড়ে ৩টা পর্যন্ত সিএনজিটি পাহারা দিয়ে ঘুমিয়েছি। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারেজে সিএনজি নেই।

এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। অপর জিএনজি চালক মো. সুলতান আলী বলেন- প্রতিদিনের মত রাতে সিএনজি'টি বাড়িতে এনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিএনজি'টি নেই।

কিছুক্ষণ পর খবর পাই সিএনজি'টি আমার বাড়ি থেকে প্রায় অর্ধ কিঃমিঃ দুরে রাস্তার মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখি গাড়ির ওয়ারিং খোলে ফেলে রেখে গেছে চোরচক্র।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শিপু মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে একটি সিএনজি চুরির লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তাঁর বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিএনজি'টি উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ