বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি ::
৩০ আগস্ট ২০ ২৪
১১:১০ অপরাহ্ণ

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান ও তার শশুরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান ও তার শশুর আব্দুল বাসিতের বিরুদ্ধে ভূমি দখল ও ভুয়া প্রত্যায়ন পত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এছাড়াও সরকারীভাবে আবাসন ঘর পাইয়ে দেওয়ার নাম করে অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে আরও টাকা নিয়েছেন চেয়ারম্যান ও তার অনুসারিরা। জামাই শশুরের বিরুদ্ধে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগি অনেক পরিবার।

ভুক্তভোগিরা জানান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউপি চেয়ারম্যার খলিলুর রহমান ২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় প্রভাব বিস্তার করে ইউনিয়নে একের পর এক অনিয়ম ও দুর্নীতি শুরু করেন।

শুধু তাই নয় চেয়ারম্যানের দাপট খাটিয়ে তার শশুর আব্দুল বাসিত নিজকে মুক্তিযোদ্ধা দাবি করে সাধারন মানুষদের জায়গা জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন। শরীফপুর ইউনিয়নের ইটারগাট এলাকার সিদ্দেক আলী, নছিরগঞ্জ বাজারের ইজারাদার তাজুল ইসলাম, নিশ্চিন্তপুরের আব্দুর রহমান, মানগাঁও গ্রামের জুবায়ের আহমদ ও তৈয়ব আলী, তিলকপুর গ্রামের জয়ন্ত শীলসহ অনেক ভুক্তভোগিরা জানান, ইউপি চেয়ারম্যান খলিল বিভিন্ন মানুষদের সরকারী আাবাসন ঘর দেওয়ার নামে, ভূয়া প্রত্যায়ন পত্র, সরকারী প্রজেক্ট থেকে কমিশন এবং নিরীহ মানুষদের জায়গা দখল করে গত ২-৩ বছরে কয়েক লক্ষ টাকার মালিক হয়েছেন।

এছাড়াও তার আপন শশুর আব্দুল বাসিত নছিরগঞ্জ বাজারে সরকারী জায়গা দখল করে দোকান কোটা নির্মান করে ভাড়া দিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান ও তার শশুরের এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে ভুক্তভোগিরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ