শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মে ২০ ২০
১২:২৩ পূর্বাহ্ণ

ধর্মপাশায় সাত লাখ ৬৮হাজার টাকা চেক হস্তান্তর

ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ফুলেন্নেছা এতিমখানার ৪৫জন শিক্ষার্থী, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গড়াকাটা দারুসসুন্নত নূরানী হাফিজিয়া এতিমখানার ১১জন শিক্ষার্থী ও পাইকুরাটি ইউনিয়নের গাছতলা আল জামাতুল এতিমখানার ৮জন শিক্ষার্থীর ছয় মাসের জন্য খাদ্য দ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেঠানোর জন্য  সাত লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর থেকে এসব অর্থ বরাদ্দ পাওয়া যায়। আজ রোববার (১৭এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কক্ষে ওই তিনটি এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই অনুদানের চেক তুলে দেন উপজেলা সমাজ সেবা কর্মককর্তা মো. গিয়াস উদ্দিন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী তাসলীমা আক্তার, সোহেল আহমেদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ