১২:০ ৫ অপরাহ্ণ
ধলই চা বাগান খোলার দাবীতে
কমলগঞ্জে পদ্মছড়া চা বাগানে নারী শ্রমিকদের মানববন্ধন
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান আকস্মিক ভাবে বন্ধ করার প্রতিবাদে ও বাগান খোলে দেয়ার দাবিতে মাধবপুরের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিকরা মানবন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৮টায় নারী শ্রমিকরা কাজে যোগদানের আগেই বাগানের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় নোটিশ টাঙিয়ে ধলই চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধলই চা বাগান কোম্পানী। এর প্রতিবাদে ও ধলই চা বাগান খোলে দেবার দাবিতে বুধবার সকাল ৮টায় পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিক কাগজে লেখা ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলকালে নারী চা শ্রমিকরা ৩টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে ধলই চা বাগান খুলে দিতে হবে। কোন কারণ ছাড়া হটকারি সিদ্ধান্তে চা বাগান বন্ধ ঘোষণার জন্য তদন্তক্রমে দায়ীদের বিচার করতে হবে। গঠিত সরকারি মজুরি বোর্ড কর্তৃক চা শ্রমিকদের নির্ধারিত মজুরি দিতে হবে।