সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
রাজেশ ভৌমিক মৌলভীবাজার
৮ এপ্রিল ২০ ২৬
১:১৭ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে নতুন ইউএনও জিয়াউর রহমান, বদলি হলেন ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭তম বিসিএসের কর্মকর্তা জিয়াউর রহমান। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে শ্রীমঙ্গলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র কমিশনার উম্মে সালিক রুমাইয়া। জিয়াউর রহমান এর আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ৩৭তম বিসিএসের একজন সাধারণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। একই প্রজ্ঞাপনে শ্রীমঙ্গলের বর্তমান ইউএনও ইসলাম উদ্দিনকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং নিয়মিত বদলির অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা শিগগিরই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগদান করবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ