মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
নবীগঞ্জ প্রতিনিধি::
২৩ মার্চ ২০ ২২
১:৫৯ পূর্বাহ্ণ

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কর্তন করায় অর্থদন্ড
নবীগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করায় মোঃ মনু মিয়া (৩৯) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাসারা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়- সমরগাও এলাকার মোঃ মনু মিয়া (৩৯) উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাজকাসারা এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে সরকারি ফসলি জমি থেকে মাটি কর্তন করে আসছিলেন। গতকাল উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থধন্ড প্রদান করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ