শুক্রবার, মার্চ ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২০ মার্চ ২০ ২৬
৪:৩১ অপরাহ্ণ

কমলগঞ্জে ছি'ন্নমূল পথ শি'শুদের ঈদ পোশাক আর মেহেদী উৎসবের আনন্দ ভাগাভাগি এমপি মুজিবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথ শিশুদের ঈদের পোশাক বিতরণ করেন।

পরে তাদেরকে নিয়ে হয় মেহেদী উৎসব। শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জের খুশালপুর গ্রামে এ আয়োজন করা হয়। ছিন্নমূল শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি, বরং এমপির পরিবারের নারীরা পরম মমতায় নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন।

অনুষ্ঠানটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে রূপ নেয় সুধী সমাবেশে। শিশুদের এই আনন্দঘন মূহুর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপি'র সদস্য শিক্ষক দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, ‘সমাজের অবহেলিত এই সুবিদা বষ্ণিত পথ শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং আগামীতে তাদের লেখা পড়ার সু-ব্যবস্থা নিশ্চিত করে মানুষের মত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ