শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ মে ২০ ২০
৩:১২ পূর্বাহ্ণ

মোগলগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও গ্রামের মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও গ্রামের মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

দায়েরকৃত মামলার ইজাহার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল  বুধবার বিকালে গ্রামের গাছ রোপনের জের ধরে গোলাম হোসেন,আব্দুল মালিক ওরফে মাইল্ল্যা ও
নজিম উদ্দিন  বাহিনীর  হামলা চালায় । এতে আহত হন ৬ বছরের শিশু ও নারীসহ  পরিবারের ৫ জন আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে এ ঘটনায় বাদী হয়ে মো. মঈন উদ্দিন লাহিন ৪ মে ২০২০  তারিখে জালালাবাদ   থানায় একটি মামলা দায়ের করেন ।

মামলা সূত্রে আরো জানা যায়, মোগলগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও  গ্রামের বাসিন্দা  লাহিন বলেন, মা কমলা বেগমকে নিয়ে বাড়ির সামনে নিজস্ব রাস্তার জায়গায় গাছ রোপন করছিলেন। এসময় মৃত ওয়ারিছ আলী ছেলে গোলাম হোসেন, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মালিক ওরফে মাইল্ল্যা ,মৃত মাহমুদ আলীর ছেলে নজিম উদ্দিন, তার ভাই মুছাম উদ্দিন, শাহাব উদ্দিন, সালা উদ্দিন, আহমদ আলী ও তার ছেলে  কলিম উদ্দিন, বদর উদ্দিন, মৃত জমসেদ আলীর ছেলে গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, খুশিদ আলীর ছেলে নিজাম উদ্দিনছায়া বেগমসহ ৬/৭ জন ব্যক্তি তাদের কাজে বাধা প্রদান এবং অকথ্যভাষায় গালিগালাজ করেন। কথা কাটাকাটির এক পর্যায় রামধাঁ,চায়নিজ কুড়াল, ছুলপি, জাটা, লোহার পাইপ, লাঠিসোধা নিয়ে ভাই ও মাকে বেধড়ক মারপিট করে। এতে সেলিম উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে এক পর্যায় তারা আমার দোকানে আক্রমণ করলে আমার মা, ভাবী ও ভাতিজা আহত হয়। ভাই এখনও চিকিৎসা ধীন আছেন।  

পরে জালালাবাদ  থানায় মামলা হলে মামলা তুলে নিতে গোলাম হোসেন,আব্দুল মালিক ওরফে মাইল্ল্যা ও নজিম উদ্দিন তার বাহিনী একের পর এক হুমকি প্রদান করে যাচ্ছে। মামলা তুলে না নিলে ভয়াবহ পরিস্থিতির স্বীকার হতে হবে বলে আমার   পরিবারকে হুমকি প্রদান করা হয়।

এ ব্যাপারে মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড  আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  মো. মঈন উদ্দিন  লাহিন  জানান, আমি একজন আইন মান্যকারী নিরীহ মানুষ। কিন্তু মামলার আসামীরা দাঙ্গাবাজ, সন্ত্রাসী, ভূমিখেকো, চাঁদাবাজসহ একাধিক  মামলা ও জিডির  অভিযোগ আছে তাদের বিরুদ্ধে । যে ভাবে হুমকি প্রদান করছেন তাতে আমি ও আমার পরিবার পরিজনদের নিরাপত্তান নেই। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার এস আই লিটন চন্দ দাস বলেন, আসামীদের গ্রেফতার অভিযান চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ