শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মে ২০ ২০
৭:২৯ অপরাহ্ণ

ধর্মপাশা উপজেলা প্রশাসনের একটি দপ্তরের প্রধানসহ হাসপাতালের সাতজন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন চারজন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের একটি দপ্তরের প্রধান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ির ড্রাইভার (৩০) ও একজন এমএলএসএস (৫৫) সহ নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন সিনিয়র স্টাফ নার্স ও একজন এমএলএসএস করোনায় আক্রান্ত হন। নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু কন্যাও রয়েছে। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার। হরিপুর গ্রামের। ওই শিশুটি সর্দি জ্বর ও কাশি নিয়ে শনিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার ছুটি নিয়ে সে বাড়ি চলে গেছে। এ ছাড়া করোনায় আক্রান্ত চারজনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ধর্মপাশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে ওইদিন রাত ১১টার দিকে ইমেইলের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকারকে জানানো হয়েছে যে, এই ২৯জনের মধ্যে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা সাবাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকার বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলা প্রশাসনের একটি দপ্তরের প্রধান, হাসপাতালের গাড়ির একজন ড্রাইভার (৩০), একজন এমএলএসএস (৫৫), একজন সিনিয়র স্টাফ নার্সের স্বামী(২৯) ও আরেক সিনিয়র স্টাফ নার্সের এক ননদ(১৪) রয়েছে, হাসপাতালের এক আক্রান্ত নার্সের ননদ (১৪), আগে আক্রান্ত এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু (১০) আক্রান্ত হয়েছে। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের।
এ পর্যন্ত সব মিলে ধর্মপাশায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখা ১৪ জন।

এ ছাড়া হাসপাতালের একজন এমএলএসএস(২৩)সহ পূর্বে করোনায় আক্রান্তদের মধ্যে হলিদাকান্দা গ্রামের জরিনা আক্তার ও রাজনগর গ্রামের সুফিয়া আক্তার, ধর্মপাশা কলেজ রোডে বসবাসকারী কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান মজুমদার ও হাসপাতালের কর্মচারী সুমন তালুকদার সুস্থ হয়েছেন। এ উপজেলায় সর্বমোট ১৩জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, করোনায় আক্রান্ত পবিরারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষা থেকে সার্বিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ